সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৮ 🪪
‎বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দগণ বলেন:আমরা এমন একটি নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ক্লাস ও পরীক্ষার জন্য আসবে না বরং চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও নিজেদের বিকাশের জন্য ক্যাম্পাস থাকবে উন্মুক্ত।
‎আমরা চাই,
‎১.শিক্ষার্থীবান্ধব অবকাঠামো-
‎উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন এবং নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ।
‎২.স্বাস্থ্যসেবা-
‎ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ ‘মেডিকেল সেন্টার’ চালু করতে হবে, যেখানে প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও ছাত্রীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া যাবে।
‎৩.পরিবহনসেবা-
‎শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলেজ বাসটি চালু করতে হবে এবং তা সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করতে হবে।
‎৪.মেধা ও সংস্কৃতি চর্চার জায়গা-
‎খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের হল, বিতর্ক ও আলোচনা চর্চার সুযোগ, মুক্তভাবে মত প্রকাশের পরিবেশ এবং শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার মধ্যে দিয়ে ছাত্ররা দেশের জন্য কাজ করার লক্ষ্যে প্রস্তুতি নিতে পারবে।
‎আমরা এমন ক্যাম্পাস চাই না, যেখানে শুধু ইট-পাথরের ভবন থাকবে কিন্তু শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও স্বপ্নের জায়গা থাকবে না।
‎চিন্তা, চর্চা, সংস্কৃতি ও বন্ধুত্ব এই চার স্তম্ভের উপর ভিত্তি করেই ক্যাম্পাস হবে একটি প্রাণবন্ত, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস।
‎একটি ক্যাম্পাস যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে শিখবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে এবং নিজের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102