বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০৮ 🪪

নারায়ণগঞ্জ জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তীব্র যানজট নিরসনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

সেমিনারে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বন্দর নগরী হওয়ায় এখানে যানবাহনের চাপ অত্যাধিক। জনগণের জানমালের নিরাপত্তা ও সময়ের অপচয় রোধে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এখন সময়ের দাবি। শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং প্রকৌশলগত সমাধান এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করতে হবে। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “নারায়ণগঞ্জের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ এবং পুলিশ বিভাগকে একসাথে কাজ করতে হবে। একটি পরিকল্পিত ও যানজটমুক্ত শহর গড়তে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছি।”

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন। অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় জেলার সড়ক ব্যবস্থাপনার বিভিন্ন ত্রুটি ও তা সমাধানে নিজেদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102