বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার  কোকোর ৫৭তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য সচিব টিপুর উদ্যোগে দোয়া মাহফিল এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি স্বচ্ছ ভূমি সেবা ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়তে সফল ডিসি রায়হান কবির: সর্বমহলে প্রশংসা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন: শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি

এমপি আল-আমিনের নির্দেশে বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটনের পাশে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩ 🪪
বন্দরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে জনাব লিটন সাহেবের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে চলার মতো কোনো সম্পদই অবশিষ্ট নেই তার।

গত সোমবার (১০আগস্ট) সকালে বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লিটন সাহেবের এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর শাখার সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভির নেতৃত্বে এনসিপিও ছাত্র শক্তির নেতাকর্মীরা লিটন সাহেবের বাসায় উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন।

তারা এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এনসিপির নেতাকর্মীরা। এসময় এনসিপি ও জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে উপহারসামগ্রী লিটন সাহেবের হাতে তুলে দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে এসে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি বলেন, “একজন সহায়-সম্বলহীন মানুষের পাশে দল-মত উপেক্ষা করে আমাদের সবার দাঁড়ানো উচিত। আমাদের নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ভাই লিটন ভাইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করব, যেহেতু এটি নারায়ণগঞ্জ-৫ আসনের অন্তর্ভুক্ত এলাকা, তাই এই এলাকার মাননীয় সংসদ সদস্যও যেন লিটন ভাই ও তার পরিবারের পাশে দাঁড়ান। আমরা আশাবাদী, বন্দরসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ এই দুর্দিনে তার পরিবারের পাশে দাঁড়াবেন।

”তিনি আরও বলেন, “ভুক্তভোগী ও স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় বন্দর ফায়ার সার্ভিসের ভূমিকা ছিল প্রশংসনীয়। এ জন্য জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন সাহেবের পরিবারের এই দুর্দিনে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া এবং জাতীয় ছাত্র শক্তির মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সিফাত দেওয়ান, বন্দর থানার আহ্বায়ক নাইমুর, সিনিয়র আহ্বায়ক মুজাহিদ, এনসিপির সদস্য মুশফিক সামীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102