বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে : আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০১ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। 
তিনি ১২ আগষ্ট বুধবার বিকালে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাচপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত  র‍্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার,  ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন,  পৃথিবীর যে কোনো পরিবর্তন এবং উত্থান পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। চব্বিশের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিলো সন্ত্রাস, দূর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি, কিন্তু দেশ যেন পুরাতন ধারায়ই চলছে।
তিনি জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরনে যুবকদেরকে ইসলামি আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102