সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে জেলা যুবদল নেতা কাজী নাজমুলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১২ 🪪

স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমপি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদল নেতা কাজী নাজমুল।

শুক্রবার (২৪ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

কাজী নাজমুল তাঁর বিবৃতিতে বলেন, “দেশের এই সংকটময় মুহূর্তে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি ছিল। অভিজ্ঞ রাজনীতিবিদ হাফিজ উদ্দিন আহমদ এমপির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, তাঁর সুযোগ্য নেতৃত্বে রাষ্ট্রযন্ত্রের কার্যক্রমে গতিশীলতা আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ এবং ছাত্রসমাজ সবসময় আইনের শাসন ও স্বচ্ছতা প্রত্যাশা করে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে সচেষ্ট হবেন এবং নিরপেক্ষভাবে তাঁর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতিতে কাজী নাজমুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মেয়াদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102