শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়: মাওলানা দ্বীন ইসলাম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৯৭ 🪪

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে ‘জুলাই বিপ্লবের’ প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা দ্বীন ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। “দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে” এই সভার আয়োজন করা হয়।

মাওলানা দ্বীন ইসলাম তার বক্তব্যে বলেন, “একটি দেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। মেধার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ বারবার নিজেদের প্রমাণ করেছে। ১৯৪৭-এর দেশভাগ, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪-এর গণঅভ্যুত্থানেও জীবন ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছে। তবে সেই ত্যাগের ফল ঘরে তুলতে হলে বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন অপরিহার্য।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, “জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলনের জনশক্তিরা রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে আগামীতেও প্রতিটি কর্মীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

সভাপতির বক্তব্যে ফতুল্লা থানার সভাপতি এম. মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মূলত ছাত্রদের নৈতিকতা সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই আমরা ছাত্রদের সুন্দর চরিত্র গঠনে ভূমিকা রাখছি। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে।”

ফতুল্লা থানা শাখার সভাপতি এম. মাসুম বিল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান এবং জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব সারফারাজ হক সজিব।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102