সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

দেশে ও প্রবাসীদের সহায়তায় সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট সম্পন্ন, বাদ জুম্মা বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৯ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের প্রাচীনতম সোনাকান্দা কবরস্থানের মাটি ভরাট কাজে আর্থিক সহযোগিতা করায় প্রবাসী ও স্থানীয় দাতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে|

২৪ জুলাই শুক্রবার বাদ জুম্মা সোনাকান্দা কবরস্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ আহমেদ ফয়েজী|

প্রসঙ্গত, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে প্রাচীন এই কবরস্থানের মাটি ধসে দেবে গিয়ে বেশ কিছু কবরের লা”শে অংশ বিশেষ দেখা যায় এবং সেখানে এক ভয়াবহ গর্তের সৃষ্টি হয়| বিষয়টি নজরে আসার পর দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেন তা পুনরুদ্ধারের উদ্যোগ নেন| তিনি প্রবাসী ও এলাকার দানশীল ব্যক্তিবর্গের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক অনুদান সংগ্রহ করে মাটি কিনে তা ভরাটের কাজ শুরু করেন| দীর্ঘ ২০ দিনের নিরলস প্রচেষ্টায় তিনি কবরস্থানের ধসে পড়া অংশ মাটি দিয়ে সমতল করতে সক্ষম হন|

উক্ত মহতি উদ্যোগের সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সাংবাদিক ও সমাজকর্মী মো. বিল্লাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অংশ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাংবাদিক ও ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, বিএনপি নেতা জব্বার পাঠান, সোনাকান্দা মদিনা উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো. রোমান হোসেন, সাংবাদিক জি এম সুমন, শেখ আরিফ, শাহরিয়ার প্রধান ইমন, মো. আকরাম হোসেন, আতিকুর রহমান জুয়েল, সাইফুল ইসলাম, খোরশেদ আলমসহ অন্যান্য মুসল্লীবৃন্দ|

দোয়া শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ধরনের সামাজিক ও ধর্মীয় কাজে সহযোগিতার জন্য সকল প্রবাসী ও স্থানীয় দানশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন|

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102