রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মশাল মিছিল আলীরটেকে খেলার মাঠ বাস্তবায়নে মন্ত্রীকে এমপি মাধবী মার্মার ডিও লেটার: বিএনপি নেতা আনোয়ারের অভিনন্দন আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ: ফতেহ রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৪ 🪪

স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এমপি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ শুক্রবার (২৪ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে হাফিজ উদ্দিন আহমদ এমপির মতো একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ অত্যন্ত সময়োপযোগী। আমরা আশা করি, তিনি তাঁর মেধা ও প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রের এই সর্বোচ্চ পদের মর্যাদা রক্ষা করবেন এবং দেশে আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।”

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে রাষ্ট্রীয় কার্যক্রমে স্থবিরতা দূর হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ সঠিক পথে পরিচালিত হবে বলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বিশ্বাস করে।

ফতেহ মোহাম্মদ রেজা রিপন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102