রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

সাবেক রাষ্ট্রপতির অবসরভাতা ও সুবিধা নিয়ে স্বচ্ছতার দাবি ছাত্রনেতা আবিদ রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮০ 🪪

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর তাঁর প্রাপ্য অবসরভাতা ও অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান। আজ এক বিবৃতিতে তিনি এই গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত প্রত্যাশা করেন।

আবিদ রহমান বলেন, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের মাধ্যমে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাঁর পরবর্তী সুযোগ-সুবিধা প্রাপ্তি। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আইন অনুযায়ী যে অবসরভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী হতে পারেন, সেগুলো তিনি বর্তমান পরিস্থিতিতে পাবেন কি না—তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

ছাত্রনেতা আবিদ রহমান আরও উল্লেখ করেন, বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি কোনো আইনি অভিযোগ, আদালতের রায় বা কোনো প্রকার আইনগত অযোগ্যতা থেকে থাকে, তবে সে ক্ষেত্রে সরকার কী অবস্থান নেবে, তা জানার পূর্ণ অধিকার জনগণের রয়েছে। তিনি মনে করেন, রাষ্ট্রীয় কোষাগারের অর্থের সঠিক ব্যবহার এবং আইনের শাসন সমুন্নত রাখতে এ বিষয়ে লুকোচুরির কোনো অবকাশ নেই।

বিবৃতিতে আবিদ রহমান জোরালো দাবি জানিয়ে বলেন, “আমরা আশা করি, বর্তমান সরকার বিদ্যমান আইন ও সংবিধানের আলোকে এ বিষয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সিদ্ধান্ত গ্রহণ করবে। জনগণের ট্যাক্সের টাকায় কোনো বিতর্কিত ব্যক্তি সুবিধা পাবেন কি না, তা রাষ্ট্রকেই পরিষ্কার করতে হবে।”

নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে তিনি জানান, তারা প্রত্যাশা করেন সরকার জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়সংগত সিদ্ধান্তে পৌঁছাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102