শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার চৌরঙ্গী ফ্যান্টাসী ইকো পার্ক সংরক্ষণ করে আইসিটি নির্মাণের দাবি: জেলা প্রশাসককে স্মারকলিপি

ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার নির্ধারিত কর্মীদের নিয়ে শিক্ষা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১০ 🪪
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৪ জুলাই শুক্রবার, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নির্ধারিত কর্মী ভাইদের নিয়ে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনাস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, একজন কর্মীর প্রকৃত শক্তি তার আদর্শিক দৃঢ়তা, ইলম, তাকওয়া ও সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে নিহিত। ব্যক্তি গঠন ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে নিজেকে গড়ে তুলে নিয়মিত অধ্যয়ন, আত্মসমালোচনা, সাংগঠনিক দায়িত্ব পালনে নিষ্ঠা এবং দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শবান, যোগ্য ও দায়িত্বশীল কর্মীবাহিনী গড়ে তোলাই ছাত্র মজলিসের অন্যতম লক্ষ্য। দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে প্রতিটি কর্মীকে সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী।

নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি কামরুল হাসান মিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রিফাত আহমদ সাজিদ,ইসলামী যুব মজলিস ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর প্রশিক্ষণ সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102