বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

বিসিকের নতুন চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটোকে মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২৭ 🪪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বেনজীর আহমেদ টিটো একজন অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব। বিসিকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অত্যন্ত সময়োপযোগী। আমরা আশাবাদী, তার সুযোগ্য নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত আরও গতিশীল হবে এবং উদ্যোক্তারা নতুন দিগন্তের সন্ধান পাবেন। আমি তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

উল্লেখ্য যে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বেনজীর আহমেদ টিটোকে এক বছরের জন্য বিসিকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের তথ্য জানানো হয়।

তার এই নতুন কর্মমেয়াদে বিসিকের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন। এ লক্ষ্যেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই শীর্ষ নেতা তাকে শুভকামনা জানিয়ে রাজপথের সহযোদ্ধা ও সুধীসমাজের পক্ষ থেকে একাত্মতা পোষণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102