বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

ছাত্রদের ওপর হামলার মামলা: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩৩ 🪪

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার মামলায় নিষিদ্ধ সংগঠনের মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফাহিম ওই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে। আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্দর খেয়াঘাট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের যোগসাজশে ওই হামলায় ফাহিম সরাসরি অংশ নেন। ওই ঘটনায় বন্দর থানায় দায়েরকৃত একটি মামলায় (মামলা নং ৩(১১)২৪) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ছাত্র আন্দোলনে হামলা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102