শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

মহাসড়কে যানজট ও অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৮ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট নিরসন এবং অবৈধ চুনা কারখানার দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত দীর্ঘস্থায়ী যানজট সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। মহাসড়কে যানবাহন ব্যবস্থাপনা আরও উন্নত ও কার্যকরী করতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

অবৈধ চুনা কারখানা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “অবৈধ কারখানার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। একবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর তা কীভাবে পুনরায় চালু হয়, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে হবে। স্থায়ীভাবে এসব অবৈধ কারখানা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

সভায় সোনারগাঁ থানা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে জানানো হয়, গত মাসে ডাকাতি ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার এবং মাদকবিরোধী অভিযানে ইতিবাচক সাফল্য এসেছে। এমপি মান্নান পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অপরাধ দমনে আরও নিরপেক্ষ ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সব দপ্তরের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু। এছাড়া হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সোনারগাঁকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102