সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্কার কাজ পরিদর্শনে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৩ 🪪

ডিপিডিসির খনন কাজের কারণে বেহাল হয়ে পড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া-চিতাশাল সড়কের চলমান সংস্থার কাজের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। এ সময় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজ বুধবার সড়কটির চলমান সংস্থার কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন তিনি। দীর্ঘদিন ধরে ডিপিডিসি রাস্তাটি খনন করে যথাযথভাবে মেরামত না করায় এ সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও পণ্যবাহী যানবাহনের চালকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।এই দুর্ভোগ লাগবে ও জনকল্যাণে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি মেরামত করার ব্যবস্থা করে দেওয়া হয়।

পরিদর্শনকালে কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু সড়কটির কিছু কিছু গুরুত্বপূর্ণ ও সরু অংশ অন্তত ৪ ফুট প্রশস্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক ভাবে আবেদন জানান। তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে টেকসই মেরামত ও প্রয়োজনীয় স্থানে সড়ক প্রশস্ত করা জরুরি।

এসময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনদুর্ভোগের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। দ্রুত সময়ে সড়কটির মেরামত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং জনগণের প্রস্তাবিত প্রশস্তকরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগের ফলে বহুদিনের ভোগান্তির অবসান হবে এবং দেলপাড়া-চিতাশাল সড়কটি আবারও জনচলাচলের উপযোগী হয়ে উঠবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102