বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা:) সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ বাসদের শ্রদ্ধা নিবেদন  স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন

মাসদাইরে আলফালা সংগঠনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৬৫ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকায় আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৬ জুলাই) রাতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মাসদাইর বেকারির মোড় থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “আলফালার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না” স্লোগান দেন

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সিজান নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেন আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে সিজানের মায়ের অনুরোধে তাকে পুলিশের কাছে না দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সিজানের মা বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন, আলফালা সংগঠনের সদস্যরা তার ছেলেকে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাদের কাছে তুলে দেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক স্থানীয় বাসিন্দা এ অভিযোগ অস্বীকার করে বলেন, সিজান এলাকায় পরিচিত ছিনতাইকারী ছিলেন এবং এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের দাবি, সিজানের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ঘটনার রাতে সিজানের বড় ভাই বাবুর নেতৃত্বে একদল যুবক এলাকায় হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102