শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

শহীদ রিয়ার বাসায় নাসিক প্রশাসক সাখাওয়াত: বাবা-মায়ের হাতে তুলে দিলেন অনুদানের চেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭৯ 🪪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া নিস্পাপ শিশু রিয়া গোপের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ ও আর্থিক সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সোমবার (২৯ জুন) সকালে নগরীর নয়ামাটি এলাকায় রিয়ার বাবা-মায়ের বাসভবনে গিয়ে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ সময় রিয়ার বাবা দীপক কুমার গোপ এবং মা বিউটি ঘোষের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন নাসিক প্রশাসক।

আবেগঘন পরিবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “রিয়া গোপের মতো ছোট্ট একটি শিশুর মৃত্যু আমরা আজও ভুলতে পারিনি। এই হত্যার বিচার প্রক্রিয়া বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করি, এই ট্রাইব্যুনালের মাধ্যমেই রিয়া হত্যার প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই মামলার একজন সাক্ষী হিসেবে তিনিও ব্যক্তিগতভাবে ন্যায়বিচার নিশ্চিতে কাজ করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রণক্ষেত্রে পরিণত হয়েছিল নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ও ২ নম্বর রেলগেট এলাকা। ওই সময় নয়ামাটিতে নিজ বাসার পাঁচতলার ছাদে খেলা করছিল শিশু রিয়া গোপ। হঠাৎ একটি বুলেট রিয়ার কপালে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মৃত্যুর সাথে লড়াই করে ২৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি।

রিয়া গোপের মৃত্যুর ঘটনায় পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

আজ সহায়তা প্রদানকালে নাসিক প্রশাসক আবারও দৃঢ়ভাবে বলেন, এই ধরনের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সামাজিক ও আইনি সুরক্ষা দেওয়া অব্যাহত থাকবে।

চেক বিতরণকালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102