শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর নেপথ্যে গত সরকারের অবহেলা দায়ী: নাসিক প্রশাসক এড. সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৩ 🪪

ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং অনাকাঙ্ক্ষিত শিশুমৃত্যুর ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

রোববার (২৮ন) সকালে নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের (প্রথম রাউন্ড) আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হামের মতো প্রাণঘাতী রোগের জটিলতা কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতীতে সরকারি উদ্যোগে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালিত হলেও পরবর্তী সময়ে তা চরমভাবে ব্যাহত হয়। এই অবহেলার কারণেই দেশে নতুন করে হামের সংক্রমণ বেড়েছে এবং শিশুদের অকাল মৃত্যু আমাদের দেখতে হচ্ছে।”

প্রশাসক আরও বলেন, “শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিটি মা-বাবার মৌলিক দায়িত্ব। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে, ডায়রিয়া ও রক্তশূন্যতার ঝুঁকি কমায় এবং তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে।”

নাসিক সূত্রে জানা গেছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এবারের রাউন্ডে সিটি করপোরেশন এলাকার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১৪৪টি স্থায়ী ও অস্থায়ী ই পি আই কেন্দ্রসহ মোট ৩৪০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফল করতে প্রায় ৮০০ জন দক্ষ স্বাস্থ্যকর্মী মাঠে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আশা প্রকাশ করেন যে, নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হবে। তবে যেসব শিশু আজ কোনো কারণে নির্ধারিত কেন্দ্রে আসতে পারবে না, তারা আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে এই বিশেষ সেবা নিতে পারবে বলে তিনি আশ্বস্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102