শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৫১ 🪪

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল। রোববার (২৮ জুন) সকালে তিনি থানায় পৌঁছালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে ‘গার্ড অফ অনার’ প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। তিনি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কাজের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি স্মৃতিস্মারক হিসেবে থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশ ও থানার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুলিশের এই বার্ষিক পরিদর্শনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন সরাসরি তদারকি ও দিকনির্দেশনা জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102