শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে অস্ত্র ও সিএনজিসহ ৫ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৩৭ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি সিএনজিসহ ৫ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) পিরোজপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) ইকরাম উজ্জামনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল পিরোজপুর এলাকায় অবস্থানকালে এই সফল অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মৃদুল হাসান আপন (১৯), মোঃ মারুফ (১৯), সাব্বির আহম্মেদ (১৯) এবং আইনের সহিত সংঘাতে জড়িত দুই কিশোর মোঃ সামির মিয়া (১৬) ও সোহাগ (১৬)। গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি সোনারগাঁও থানার ভাটিবন্দর, ছোট সাদিপুর ও হাবিবপুর এলাকায়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে দস্যুতায় ব্যবহৃত ২টি স্টিলের সুইচ গিয়ার ছোরা, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো দা এবং ১টি সিএনজিচালিত অটোরিকশা (রেজিঃ নং-নারায়ণগঞ্জ-থ-১১-৫৫১৬) উদ্ধার করে জব্দ করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় দস্যুতার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102