বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া’র মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত উন্মুক্ত না, বিদেশি না, রপ্তানি না—ফুলবাড়ী দিবসের আহ্বান বদলায় নাই, বদলাবে না ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ 

নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৫৩ 🪪

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং শহরের গলাচিপা চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা ফারুক মাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়ার আগেই তিনি না ফেরার দেশে চলে যান। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গলাচিপা এলাকায় এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফারুক মাল দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ১৩ নম্বর ওয়ার্ডে সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজপথের আন্দোলনেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, কৃষকদল এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102