শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ কখনোই স্বৈরাচার মুক্ত হতো না -মুনতাছির আহমাদ এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে ফতুল্লা থানা বিএনপি নেতা আরিফ ও শ্যামলের শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান রাজীবের জন্মদিনে যুবদল নেতা দীন ইসলাম প্রধানের শুভেচ্ছা বিনিময় চাকুরিচ্যুতি থেকে কারাবরণ—তবুও মচকাননি ডা. মুজিবুর রহমান নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেনের সঙ্গে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার

ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন বিএনপি নেতা রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সহধর্মিণী এবং বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অভিনন্দন বার্তায় রেজা রিপন বলেন, “ডা. জোবাইদা রহমান কেবল আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের সহধর্মিণীই নন, তিনি নিজ মেধা ও যোগ্যতায় ভাস্বর একজন মহীয়সী নারী। তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবন, পারিবারিক ঐতিহ্য এবং পেশাগত দক্ষতা দেশ ও জাতির জন্য গর্বের বিষয়। আজকের এই শুভ দিনে আমি তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।”

শুভেচ্ছা বার্তায় তিনি ডা. জোবাইদা রহমানের পারিবারিক ও শিক্ষাজীবনের সংক্ষিপ্ত আলোকপাত করে বলেন, ১৯৭২ সালের ১৮ জুন সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন বাংলাদেশের ৩য় নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী। ডা. জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে পেশাগত জীবন শুরু করেন।

রেজা রিপন আরও উল্লেখ করেন, “ডা. জোবাইদা রহমানের শিক্ষাগত কৃতিত্ব আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে রেকর্ড নম্বর ও স্বর্ণপদকসহ ‘এমএসসি’ ডিগ্রি লাভ করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বর্তমানে তিনি প্রি-কার্ডিওলজি বিষয়ে উচ্চতর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই মেধা ও জ্ঞান ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এক বিশাল সম্পদ হিসেবে পরিগণিত হবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপি নেতা রেজা রিপন তাঁর বিবৃতিতে ডা. জোবাইদা রহমানের বিদেহী পিতা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং ডা. জোবাইদা রহমান যেন সুস্থ ও নিরাপদ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন—সেই দোয়া ও মোনাজাত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102