বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

আহত সাংবাদিক সোনালীর পাশে দুই বিএনপি নেতা; দ্রুত আরোগ্য কামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৬২ 🪪

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক সোজা-সাপটা’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক সোনালীর পাশে দাঁড়িয়েছেন দুই বিএনপি নেতা। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে আহত সাংবাদিকের বাসভবনে গিয়ে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন বিএনপি নেতা আলহাজ্ব গাজী দুলাল এবং সেলিম মিয়া মিঠু।

জানা গেছে, গত কয়েকদিন আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সংবাদকর্মী সোনালী। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে আজ বিএনপি নেতৃবৃন্দ তাঁর সাথে দেখা করতে যান।

পরিদর্শনকালে আলহাজ্ব গাজী দুলাল ও সেলিম মিয়া মিঠু সোনালীর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এসময় তাঁরা বলেন, “সোনালী একজন অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। তাঁর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও কলম হাতে সাহসিকতার সাথে পেশাগত দায়িত্বে ফিরে আসতে পারেন।”

এ সময় বিএনপি নেতৃবৃন্দ সোনালীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সাংবাদিক সোনালীর দ্রুত সুস্থতার জন্য তাঁরা নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102