বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ  যত জুলুম তত প্রতিরোধ, এভাবেই স্বৈরাচার উচ্ছেদ হয়েছে: মাওলানা আব্দুল জব্বার অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বিরোধী আন্দোলন: এমপি আবুল কালামকে স্মারকলিপি নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৪ 🪪

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান।

বিবৃতিতে মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতার মতো। ছাত্র-জনতার অদম্য সাহস ও রক্তের বিনিময়ে আমরা দীর্ঘদিনের এক ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছি। যারা এই আন্দোলনে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্ট আমাদের জন্য এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের শেখায় যে, কোনো স্বৈরশাসকই জনগণের শক্তির কাছে টিকে থাকতে পারে না। শহীদদের রক্ত আমাদের ঋণী করেছে। আমাদের দায়িত্ব হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলে তাদের সেই ঋণ শোধ করা।”

আন্দোলনে আহতদের কথা স্মরণ করে শিপলু বলেন, “বিপ্লবের ময়দানে যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তাদের এই ত্যাগ বিফলে যেতে দেওয়া হবে না।”

বিবৃতিতে তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এই বিএনপি নেতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102