রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৪ 🪪
বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙলবার ৪ আগষ্ট নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৪, ৫ ও ৬ আগস্ট জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে মোট ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক  মো. মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে যারা নারায়ণগঞ্জজুড়ে ৬০০টি গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল এখানে গাছ লাগানো অত্যান্ত জরুরী।  শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখার দায়িত্বও নিতে হবে।”
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী)  বলেন, “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগের ধারাবাহিকতায় আমরা সারা নারায়ণগঞ্জে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করবো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো সংরক্ষণ করবো।”
কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে দুটি করে ফলজ বৃক্ষ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ।
এ ছাড়া সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
তিন দিনব্যাপী কর্মসূচির মাঠপর্যায়ের সার্বিক তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক ,দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক ,
মোঃ রহমতু উল্লাহ প্রমূখ।
সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তারের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারা বলেন, সমিতির কার্যকরী সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102