সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ 🪪

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন। মঙ্গলবার (৪ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন এবং আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন।

বিবৃতিতে শাহরিয়ার চৌধুরী ইমন বলেন, “৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ২০২৪ সালের জুলাই-আগস্টে এ দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এই বিজয় অর্জিত হয়েছে শত শত বীর শহীদের জীবনের বিনিময়ে। তাদের এই মহান আত্মত্যাগ এ দেশের ইতিহাসে দ্বিতীয় স্বাধীনতার মর্যাদা পেয়েছে। জাতি চিরকাল এই বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট শক্তি দমনের জন্য তরুণ প্রজন্ম যে সাহসিকতা দেখিয়েছে, তা বিশ্ববাসীর কাছে এক অনন্য নজির স্থাপন করেছে। শহীদদের রক্তের ঋণে আমরা আজ একটি স্বাধীন ও মুক্ত পরিবেশে নিশ্বাস নিতে পারছি। এখন আমাদের প্রধান দায়িত্ব হলো—যেই স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছেন, সেই সাম্য ও মানবিক মর্যাদার একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।”

আন্দোলনে আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে ইমন বলেন, “এই গণঅভ্যুত্থানে যারা পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন, আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, শহীদ ও আহতদের এই ত্যাগ বৃথা যাবে না।”

বিবৃতিতে তিনি জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে তিনি ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102