শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ জুম্মার নামাজ শেষে মতবিনিময় করেন -মাওলানা আবদুল জব্বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার: ঢাকা-না’গঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া বাতিলের দাবিতে গণসংহতির বিক্ষোভ শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ সোনারগাঁ উপজেলা এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক মোস্তফা খন্দকার সদস্য সচিব খন্দকার পনির গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব শ্রমিক হত্যার বিচার, ন্যায্য মজুরি ও শ্রমিকের পাওনা পরিশোধের দাবিতে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি-পুত্র খায়রুল ইসলাম সজিব ছাত্রীরাই ভবিষ্যতে দেশ নেতৃত্ব দেবে’: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না, মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, একই পরিবারের ৪ জন নিখোঁজ পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২২ 🪪

ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য ডা. মজিবুর রহমান। আজ মঙ্গলবার  (৪ আগস্ট) এক সংবাদ বিবৃতিতে তিনি এই শ্রদ্ধা জানান এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে ডা. মজিবুর রহমান বলেন, “৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কমুক্ত নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে আমাদের অকুতোভয় ছাত্র-জনতা। বুক পেতে দেওয়া সেই সব বীর শহীদদের রক্তে আজ আমরা স্বাধীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি। আবু সাঈদ, মুগ্ধসহ শত শত শহীদের এই মহান আত্মত্যাগ যুগ যুগ ধরে প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণা হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আজ ঐক্যবদ্ধ। ছাত্র-জনতা যে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাজপথে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। পরাজিত শক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সজাগ থাকতে হবে।”

নারায়ণগঞ্জের প্রেক্ষাপট স্মরণ করে এই বিএনপি নেতা বলেন, “বিপ্লবের এই মহালগ্নে নারায়ণগঞ্জের সাহসী মানুষ ও ছাত্রসমাজ রাজপথে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

সবশেষে ডা. মজিবুর রহমান মহান আল্লাহর দরবারে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102