মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নিযুক্ত হলেন অ্যাড.আসমা হেলেন বিথী পদ্মা ডিপোতে সশস্ত্র মহড়া: সিসিটিভি ফুটেজ দেখে পর্যালোচনার দাবি ছাত্রদলনেতা ইরফানের ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা জোর করে প্রিপেইড মিটার লাগালে দায় বিদ্যুৎ বিভাগের’— নারায়ণগঞ্জে ডিপিডিসিকে বিশিষ্টজনদের হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘জুলাইয়ের দায়বদ্ধতা’ শীর্ষক সংস্কৃতি সমাবেশ আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে মিলল থানার লুন্ঠিত শটগান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ: ছাত্রদল নেতা সাইদুরের মশাল মিছিল ফতুল্লায় নীলা আক্তার কর্তৃক নির্যাতনের শিকারে ফতুল্লা থানায় অভিযোগ বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদ টিটুকে তারাবো পৌর যুবদল ও বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা

ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সচেতনতাই প্রধান হাতিয়ার’: হাই স্কুলে নাসিক প্রশাসকের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৩০ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান শুরু হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াওয়াত হোসেন খান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করার পর ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক সাখাওয়াওয়াত হোসেন খান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওষুধ ছিটানো হচ্ছে, তবে এর চেয়েও বেশি কার্যকর হলো জনসচেতনতা। আমাদের মনে রাখতে হবে, এডিস মশা স্বচ্ছ ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রের কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে কড়া নজর দিতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। আজ থেকেই নিজেদের ঘর এবং বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলো। পরিবারের সদস্যদেরও সচেতন করো যাতে কেউ মশার কামড়ের ঝুঁকিতে না থাকে। মশারির সঠিক ব্যবহার এবং ডাবের খোসা, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী বা ছাদের বাগান নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারি।”

আলোচনা সভা শেষে প্রশাসক শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে তিনি বিদ্যালয়ের লাইব্রেরি ও ছাদবাগান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূর কুতুবুল আলম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম মাসুদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসিক সূত্র জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা থাকায় পর্যায়ক্রমে নগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করা হবে। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে একটি পরিষ্কার ও মশামুক্ত নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সিটি প্রশাসন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102