শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে নারায়ণগঞ্জে ‘ল্যান্ড একুইজিশন ম্যানেজমেন্ট’ সফটওয়্যার বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯৮ 🪪

নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থার আধুনিকায়ন ও অটোমেশন প্রক্রিয়ার অংশ হিসেবে নবসৃজিত ‘ল্যান্ড একুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (Land Acquisition and Requisition Management System) সফটওয়্যারে ডাটা এন্ট্রি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেবা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছে। ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি চালু হওয়ার ফলে কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে। এই সফটওয়্যারে সঠিক ও নির্ভুল ডাটা এন্ট্রি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে কোনো প্রকার আইনি বা প্রশাসনিক জটিলতা তৈরি না হয়।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া সফটওয়্যারটির কারিগরি দিক এবং ডাটা এন্ট্রির সময় অনুসরণীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের এই নতুন ব্যবস্থার সাথে দ্রুত অভ্যস্ত হয়ে নির্ভুলভাবে তথ্য ইনপুট দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসনের ভূমি শাখার কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে সফটওয়্যারটির ব্যবহারিক দিক ও ডাটা এন্ট্রির বিভিন্ন ধাপ হাতে-কলমে প্রদর্শন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই অটোমেশন পদ্ধতির মাধ্যমে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ ও যাচাইকরণ প্রক্রিয়া আরও সহজতর ও আধুনিক হবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102