শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস নারায়ণগঞ্জের নতুন সিভিল সার্জনের সঙ্গে ক্লিনিক মালিক সমিতির মতবিনিময়: স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও সমন্বয়ের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের তদারকির দায়িত্ব প্রদান: ডা. মজিবুর রহমানের অভিনন্দন শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি  প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ

ফতুল্লায় ‘লাশ পাওয়ার’ হুমকি দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি: অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিবেশী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রতিবেশী হওয়ার সুযোগে ২ বছরের এক শিশুকে অপহরণ এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বিশেষ অভিযানে অপহৃত শিশু তাকরিমকে সুস্থ অবস্থায় উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)। তারা দুজনই ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং অপহৃত শিশুর পরিবারের প্রতিবেশী।

ভুক্তভোগী মিম আক্তার ও তাঁর স্বামী তানজিম ৫/৬ মাস যাবৎ লামাপাড়া এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় এক মাস আগে সুজন ও মাজেদা একই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসে। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই মিম আক্তারের ঘরে যাতায়াত করত এবং তাঁর ২ বছরের একমাত্র সন্তান তাকরিমকে আদর করত। গত ১২ জুন সকাল ১১টার দিকে তারা শিশুটিকে আদর করার কথা বলে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

সন্তানকে হারিয়ে দিশেহারা মিম আক্তার যখন সবখানে খুঁজছিলেন, ঠিক তখন ১৪ জুন রাত ১টা ৫৩ মিনিটে একটি ইমু আইডি থেকে তাঁর কাছে ফোন আসে। অপহরণকারীরা ফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়, “তোর বাচ্চা নিতে পারবি ১ লাখ টাকা লাগবে, নাটক করবি তো লাশ পেয়ে যাবি।”

সন্তানের প্রাণের ভয়ে মিম আক্তার দ্রুত ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ জানান। বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানে নামে পুলিশ। এসআই আশীষ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় র‍্যাবের সঙ্গে সমন্বিত অভিযান চালায়। ১৪ জুন সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লার চাষাড়া এলাকা থেকে শিশু তাকরিমকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং হাতেনাতে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত সুজন ও মাজেদাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে অপহৃত শিশুকে ফিরে পেয়ে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102