সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

মাদক ও সুদের টাকার লেনদেনের বিরোধে বন্দরে যুবককে ডেকে নিয়ে হত্যার চেষ্টা মাদক সম্রাজ্ঞী নাজমা দম্পতি গংয়ের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১৪ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে মাদক ও সূদের টাকার লেনদেনের জের ধরে সহযোগী রাজু (২২) কে কৌশলে ডেকে এনে ধারালো রামদা ও সুইচ গিয়ার দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে মাদক ব্যবসায়ী দম্পতি ও তাদের সহযোগী সন্ত্রাসীরা| হামলায় ওই যুবকের হাতের রগ ও কব্জি কেটে গেছে এবং পেট ও কানের লতিতে মারাত্মক জখম হয়েছে|

গত রোববার (১৪ জুন) বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে| আহত রাজু বন্দর শাহীমসজিদ দত্তবাড়ি এলাকার আসাদ মিয়ার ছেলে|

খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাজুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়| পরে সেখানে তার অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন| বর্তমানে তিনি পুলিশ প্রহরায় ঢামেকে চিকিৎসাধীন|

অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ইউনিয়নের পুরানবন্দর খালপাড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একচ্ছত্র অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে নাজমা ও তার ¯^ামী শফিকুল ইসলাম| এলাকায় তারা জমজমাট মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ এবং চড়া সুদের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল| স্থানীয়দের অভিযোগ, নিজেদের আধিপত্য বজায় রাখতে প্রতি শুক্রবার রাতে এই দম্পতি এলাকার কিশোর গ্যাং ও বখাটেদের নিয়ে বিরিয়ানি ও মদের পার্টির আয়োজন করত|

জানা যায়, বন্দর শাহী মসজিদ এলাকার যুবক রাজুর সাথে এই মাদক সম্রাজ্ঞী নাজমা ও শফিকুলের বেশ কিছুদিন ধরে মাদক ও সুদের টাকার লেনদেন নিয়ে তীব্র বিরোধ চলছিল| এই বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই রাজুকে প্রানে মেরে ফেলার পরিকল্পনা করে এই দম্পতি|

পরিকল্পনা অনুযায়ী, রোববার কৌশলে ফোন করে রাজুকে চৌধুরী বাড়ি এলাকায় ডেকে আনে নাজমা| রাজু তার মোটরসাইকেল যোগে শাহী মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে চৌধুরী বাড়ি পৌঁছামাত্রই আগে থেকে ওত পেতে থাকা ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল নাজমা ও শফিকুলের নেতৃত্বে তার ওপর ঝাঁপিয়ে পড়ে| চতুর নাজমা ও শফিকুল রাজুকে ঘিরে চারপাশে একটি কৃত্রিম ‘মব’ (উত্তেজিত জনতা) ˆতরি করে, যাতে সাধারণ মানুষ রাজুকে বাঁচাতে এগিয়ে না আসে|

এরপর শুরু হয় ˆপশাচিক বর্বরতা| শফিকুল তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে রাজুকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে রাজুর হাতের কব্জি ও প্রধান রগ কেটে যায় এবং কানের লতি মারাত্মকভাবে ছিঁড়ে যায়| একই সময়ে নাজমা নিজের কাছে থাকা ধারালো সুইচ গিয়ার দিয়ে রাজুর তলপেটে উপর্যোপরি আঘাত করে| রাজু মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য হামলাকারীরা তাকে লাথি-ঘুষি মেরে রক্তাক্ত করার পর বেঁধে রাখে|

খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত রাজুকে উদ্ধার করে পুলিশি প্রহরায় হাসপাতালে পাঠায়|

চিকিৎসকরা জানিয়েছেন, রাজুর পেট এবং হাতের জখম অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে| এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে|

এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় পুলিশি অভিযান চলছিল এবং ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল|

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102