বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

দীর্ঘদিন পর বক্তাবলীতে জাকের পার্টির জলসা ঘরের পুননির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৫ 🪪

নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাকের পার্টির জলসা ঘরের দ্বিতল ভবনের পুননির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুন) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নির্মাণ কাজের সূচনা করা হয়।

বক্তাবলী ইউনিয়ন বাজারের ১ নম্বর গলির ১ নম্বর পজিশনে অবস্থিত এই জলসা ঘরটির সংস্কার করে পুনরায় কার্যক্রমে সচল করার উদ্যোগ নিয়েছে স্থানীয় জাকের পার্টি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাবলী বাজার কমিটির সভাপতি ইকবাল মেহেদী বলেন, “আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি বক্তাবলী বাজারের ১ নম্বর পজিশনে জাকের পার্টির লোকজন জলসা ঘরে নিয়মিত জিকির-আজকার করে আসতেন। কিন্তু মাঝখানে কোনো কারণে তাদের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। আজ বাজার কমিটির পক্ষ থেকে তাদের নির্ধারিত পজিশনটি বুঝিয়ে দেওয়া হলো। এটি জাকের পার্টির একটি স্থায়ী জায়গা এবং এখানে তারা নিয়মিত তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবেন।”

বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আলতাফ হোসেন বলেন, “১৯৭৯ সাল থেকে আমাদের পূর্বসূরীরা এই জলসা ঘরে জাকের পার্টির কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু মাঝখানে দীর্ঘ বিরতির কারণে কাজ স্থগিত ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর পুনরায় এই জলসা ঘরটি সচল করার পরিকল্পনা করি। আজ দ্বিতল ভবনের পুননির্মাণ কাজ শুরু হলো। এখন থেকে এখানে নিয়মিত জিকির ও জাকের পার্টির যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।”

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তাবলী ইউনিয়নের জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং  মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102