বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের ছাত্রদল এখন ছাত্রলীগের রূপ ধারণ করেছে’: নারায়ণগঞ্জে গণসমাবেশে মাওলানা আব্দুল হালিম জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান  দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা 

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর যুবদল নেতা আবুল বাশার বাদশার ফুলেল শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৪৭ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য এবং তরুণ সমাজসেবক আবুল বাশার বাদশা।

সোমবার (১৫ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এ সময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন আবুল বাশার বাদশা ও মহানগর যুবদলের সদস্য আশিকুর রহমান অনিকসহ নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আবুল বাশার বাদশা বলেন, “মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের রাজপথের এক অকুতোভয় ও পরীক্ষিত জননেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন যোগ্য, কর্মঠ ও দূরদর্শী ব্যক্তিকে দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অবহেলিত নারায়ণগঞ্জ একটি আধুনিক, সুপরিকল্পিত ও বাসযোগ্য তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন এমন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে—এটাই আমাদের প্রত্যাশা। মহানগর যুবদলের নেতাকর্মীরা তাঁর এই নতুন অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102