বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসী ও সকল ব্যবসায়ীদের ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আহমেদুর রহমান তনু ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক সবার জীবন: নারায়ণগঞ্জবাসীকে মাসুকুল ইসলাম রাজীবের ঈদ শুভেচ্ছা আড়াইহাজারের আব্রাহাম হত্যার রহস্য উন্মোচন: কাতার থেকে ঘাতককে গ্রেফতার করলো পিবিআই  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি রহিলো ঈদের শুভেচ্ছা ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন ঈদ হোক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের উৎসব: মোরশেদ সারোয়ার সোহেল ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে মহানগর যুবদল নেতা মনিরুল ইসলাম সজলের ঈদ শুভেচ্ছা ত্যাগের মহিমায় দেশ গড়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ঈদ শুভেচ্ছা

ত্যাগের মহিমায় দেশ গড়ার আহ্বান জানিয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৭ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী ও রূপগঞ্জসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন।

শুভেচ্ছা বার্তায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক মহান শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই ঐতিহাসিক আত্মত্যাগের আদর্শকে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত সার্থকতা কেবল পশু জবেহ করার মধ্যে নয়, বরং নিজের ভেতরের হিংসা, বিদ্বেষ, অহংকার ও পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সেই আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি। আমাদের চারপাশে যারা অভাবী ও দরিদ্র প্রতিবেশী রয়েছেন, তাদের প্রতি সহমর্মী হওয়া এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ত্যাগের এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা যেন একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

নারায়ণগঞ্জ-১ আসনের এই সংসদ সদস্য দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও প্রশান্তি। রূপগঞ্জ তথা নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের সবার কোরবানি ও ইবাদত কবুল করুন।”

পরিশেষে তিনি পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পবিত্র কোরবানি সম্পন্ন করার পর বর্জ্য দ্রুত অপসারণ করে আমরা যেন আমাদের প্রিয় এলাকাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখি। নির্দিষ্ট স্থানে কোরবানি দিয়ে নাগরিক দায়িত্ব পালনে সবাই সচেষ্ট থাকবেন বলে আমি আশা করি।”

শুভেচ্ছান্তে,
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু
সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-১।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102