শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে র‍্যাবের ‘টাউন হল মিটিং’: মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জনসচেতনতার ওপর গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১১৪ 🪪

নারায়ণগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক বিশেষ ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশনায় মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে র‍্যাব-১১, সিপিসি-১ এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত মাদকের কুফল ও ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, “মাদক উদ্ধার, সাইবার অপরাধ দমন এবং কিশোর গ্যাং নির্মূলে র‍্যাবের কঠোর ও সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। জনগণের আস্থা অর্জন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আরও সুদৃঢ় করাই এই মিটিংয়ের মূল লক্ষ্য।” সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। বক্তারা বলেন, অপরাধ দমন কেবল বাহিনীর একার পক্ষে সম্ভব নয়; এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। বিশেষ করে সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা তথ্য কর্মকর্তা মোসাম্মত রীনা পারভীন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হাসান তাপস, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, জেল সুপার আব্দুল কুদ্দুস, জেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সভাপতি সরকার হুমায়ুন কবীর, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া, হেরিটেজ স্কুলের প্রধান শিক্ষক কাউছার চৌধুরী, সুধীজন পাঠাগারের পরিচালক কাশেম জামাল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা রোভার স্কাউটসের কমিশনার এস এম আরিফ মিহির, বাংলাদেশ স্কাউটসের কমিশনার ফজলুল হক ভূইয়া মন্টু এবং যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের কাছ থেকে উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। সমাপনী বক্তব্যে র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, অপরাধ প্রতিরোধে তথ্য আদান-প্রদান এবং সামাজিক দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্তমানবতার সেবায় র‍্যাবের চলমান জনকল্যাণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102