বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন

​নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নগরীর বাংলা ভবন কমিউনিটি সেন্টার  মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক সম্প্রীতি ও একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি তাঁর বtক্তব্যে বলেন, “আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে চাই, তবে সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।” ফিলিস্তিন, মায়ানমার ও ইরানের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম উম্মাহ ও দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হলে সকল তাগুতি শক্তি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে পড়বে।
​তিনি জননিরাপত্তা ও মাদকের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে মানুষ নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমাদের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যুদ্ধ করতে হবে।” এসময় তিনি সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁনকে জনগণের জান-মাল রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম। তিনি বলেন, “রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, তবে জনস্বার্থে আমাদের মিলেমিশে কাজ করতে হবে। জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” এছাড়া নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল-আমিন সবার কাছে দোয়া চেয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্বারোপ করেন।
​প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরী আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “কোরআন আমাদের সত্য-মিথ্যার পার্থক্য শিখিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। দেশের মানুষ ব্যক্তিগতভাবে ভালো না হলে দেশ ভালো হবে না। রোজার শিক্ষা নিয়ে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে হবে।” আলোচনা শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
​মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াত আমীর ​মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ​অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা শায়েক আহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিস সেক্রেটারি ​মাওলানা ইমদাদুল হক, ​এছাড়াও এবি পার্টি, লেবার পার্টি, জাসাস এবং শ্রমিক কল্যাণের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন,হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102