শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নারায়ণগঞ্জে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ‘মনিটরিং সেল’ গঠনের দাবি জামায়াত নেতা আবদুল জব্বারের বন্দর থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে” — মুমিনুল হক সরকার জুলাই হত্যাকারীদের বিচার এ দেশের মাটিতেই হবে: এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব  ৫০ হাজার মানুষের কান্না ছুঁয়ে দিলেন সজীব: জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তির ছোঁয়া ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রাশেদ গ্রেপ্তার ঐতিহাসিক ১৬ জুলাই: শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করলেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন মদনগঞ্জে কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল

ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৭১ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু বলেছেন, “বিগত ১৬ বছর যারা দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল এবং বাকস্বাধীনতা হরণ করেছিল, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজ রাজপথ থেকে বিতাড়িত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে দিল্লিতে বসে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু রাজপথ এখন জনগণের দখলে, এখানে আর কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না।”

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট টিপু তাঁর বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জনগণ নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। গত ৪ মাসে তাঁর নেতৃত্বে দেশ সঠিক পথে এগোচ্ছে। অথচ পরাজিত শক্তি বিদেশে বসে এখনো দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।”

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজপথে থাকার হিম্মত নেই। তারা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে রক্ত দিয়েছি, জেল খেটেছি। রাজপথ আমাদের দখলে ছিল এবং ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনেও রাজপথ আমাদের দখলেই থাকবে।”

তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে মহানগর বিএনপির এই নেতা বলেন, “আপনারা পাড়ায়-মহল্লায়, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সজাগ থাকবেন। যদি কোনো নিষিদ্ধ আওয়ামী লীগ বা যুবলীগের লোক রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের প্রতিরোধ করে প্রশাসনের কাছে সোপর্দ করুন। আগামী ২৬ জুন পর্যন্ত আপনাদের কঠোরভাবে রাস্তা পাহারা দিতে হবে এবং এরপরও সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।”

তিনি আরও যোগ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়নমূলক কর্মসূচি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণাকে পাথেয় করে তারেক রহমানের নেতৃত্বে আমরা ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাবো। কোনো ফ্যাসিস্টের কাছে মাথা নত করার দিন শেষ হয়ে গেছে।”

বিক্ষোভ মিছিলে বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীদের গগনবিদারি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশ শেষে নেতাকর্মীরা রাজপথ পাহারা দেওয়ার এবং যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করার দৃঢ় শপথ গ্রহণ করেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102