সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ!  অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর খোঁজ নিলেন জামায়াত নেতৃবৃন্দ: আরোগ্য কামনায় দোয়া বাংলাদেশ ফ্লাওয়ার্স মিলস ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় মো. সোহাগকে নারায়ণগঞ্জ চেম্বারের অভিনন্দন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ সাবেক ​ছাত্রনেতা রিজনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের গভীর শোক শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১০ 🪪
নারায়ণগঞ্জে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘উন্নয়ন সাংবাদিকতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে অনলাইন পত্রিকা ‘বাংলার শিরোনাম’। বৃহস্পতিবার (২৫ জুন) শহরের ডাক বাংলো ভবনে আয়োজিত এই কর্মশালায় নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলা থেকে অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
​সকাল থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।
​প্রশিক্ষণ সেশনে প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে সাবলীল আলোচনা করেন। তিনি রিপোর্ট লেখার সঠিক নিয়ম, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ এবং উপস্থাপনার কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন। প্রশিক্ষণের প্রথম অংশে অংশগ্রহণকারীদের নিয়ে গ্রুপভিত্তিক সেশন পরিচালিত হয়। দুপুরের বিরতির পর বিকালের সেশনে প্রশিক্ষক মোবাইল সাংবাদিকতা (মোজো), নিউজের গঠন এবং মোবাইল সাংবাদিকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের ব্যবহারিক দিক তুলে ধরেন। এছাড়া আলোর ব্যবহারসহ প্রযুক্তিগত বিভিন্ন বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, নেশা হিসেবে নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে এই পেশায় টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। আমি চাই আপনারা প্রশিক্ষিত হয়ে এই চ্যালেঞ্জিং পেশায় আরও দক্ষ হয়ে উঠুন।” তিনি সাংবাদিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন এবং দৈনিক সংগ্রামের নারায়ণগঞ্জ মহানগর সংবাদদাতা হাফেজ আব্দুল মোমিন প্রমূখ।
এছাড়াও বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান ও দৈনিক বাংলার চোখের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ শেষে আয়োজক কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের মানোন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্যে ‘বাংলার শিরোনাম’ পত্রিকা ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে। ঠান্ডা ও মনোরম পরিবেশে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা অত্যন্ত আগ্রহের সাথে বিষয়গুলো আয়ত্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102