বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন; জুয়েল-মাহবুব-রানার নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫০ 🪪

নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে নগরীর দেওভোগ এলাকায় প্রজন্ম দলের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. জুয়েলকে সিনিয়র সভাপতি, মো. মাহবুবকে সাধারণ সম্পাদক এবং মো. রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটি অনুমোদনকালে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম এবং  জেলার সাংগঠনিক সম্পাদক আমান খানকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নবনির্বাচিত নেতাদের দিক-নির্দেশনা দিয়ে সলিমুল্লাহ করিম সেলিম বলেন, “জাতীয়তাবাদী প্রজন্ম দল শহীদ জিয়ার আদর্শের একটি শক্তিশালী সংগঠন। এই দলে কোনো মাদকাসক্ত, চাঁদাবাজ বা অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির ঠাঁই হবে না। যদি কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তবে তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য রাজপথে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা।”

তিনি আরও বলেন” দলের ভাইকে আপন ভাইয়ের চেয়েও বেশি কিছু মনে করি। তাই প্রতিটি নেতাকর্মীকে দলের জন্য ভাবতে হবে। বিএনপি সবসময় মানুষ ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটির প্রতিটি নেতাকর্মী নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি।

কমিটি গঠনে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন,জেলা কমিটির যুগ্ম আহবায়ক মো.মাসুদ, সমাজ কল্যান  সম্পাদক মো.রবিন, ফতুল্লা থানা কমিটির যুগ্ম আহবায়ক খোকন মিয়া।

ফতুল্লা ইউনিয়ন ৭নং ওয়ার্ড প্রজন্ম দলের পূর্ণাঙ্গ কমিটি: সিনিয়র সভাপতি: মো. জুয়েল, মো. শাহিন, সহ-সভাপতি: মো. মোশারফ, সাধারণ সম্পাদক: মো. মাহবুব, সহ-সাধারণ সম্পাদক: মো. শামিম, সাংগঠনিক সম্পাদক: মো. রানা, সহ-সাংগঠনিক সম্পাদক:** মো. আকিব, প্রচার সম্পাদক: মো. রনি, সহ-প্রচার সম্পাদক:মো. আমিনুল,দপ্তর সম্পাদক:সোহেল।

সদস্যবৃন্দ: মাসুদ, খোকন, আলাউদ্দিন, সাজ্জাদ, রবিন, সাকিব, ফরিন, শাওন, সোহেল , সিফাত, মাহাবুব, আবির, রুবেল খান, সজিব, পাবেল, মেহেদি, প্রান্ত, রাবির, সাইফুল, রাজন, লাভলু, মো. সোহেল, মো. যাঃ শাহিন, মুসলিম, মো. আব্দুল্লা, মো. সাইদুল, মো. জাহাঙ্গীর, মো. শফিকুল ইসলাম, মো. মনির হোসেন, মো. রঞ্জু, মো. মনির, মো. সোহান, মো. বাবুল, মো. হান্নান, মো. নজরুল ইসলাম, মো. হাফিজুল, মো. সেলিম।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102