সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

কাশিপুর দে: বাড়ি মসজিদের নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন বসানোর চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৭৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন উত্তর কাশীপুর এলাকায় ‘বায়তুল জান্নাত জামে মসজিদ’-এর নিচ দিয়ে জোরপূর্বক ময়লার পাইপলাইন স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। এই ঘটনায় মসজিদের পবিত্রতা রক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর কাশীপুর দেওয়ান বাড়ী এলাকার বায়তুল জান্নাত জামে মসজিদটি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ইবাদত বন্দেগির জন্য প্রতিষ্ঠা করা হয়। মসজিদটির জমি ওয়াকফ করেছিলেন স্থানীয় বাসিন্দা মোঃ কাউছার দেওয়ানের পিতা ও চাচারা। বর্তমানে মসজিদটির মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আহসান হাবিব।

​অভিযোগে প্রকাশ, গত আনুমানিক এক মাস যাবৎ স্থানীয় মোঃ জামাল দেওয়ান (৬৫), মোঃ নূর হোসেন দেওয়ান (৪২), মোঃ রহিম দেওয়ান (৪৫) ও মোঃ কবির হোসেন দেওয়ান (৫২)-সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে মসজিদের নিচ দিয়ে ময়লার পাইপলাইন স্থাপনের পাঁয়তারা চালিয়ে আসছেন। মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লিরা এতে বারবার বাধা দিলে বিবাদীরা তা অমান্য করে পেশীশক্তি ও প্রভাব খাটানোর চেষ্টা করছে। এমনকি যেকোনো মূল্যে পাইপলাইন নেওয়ার ঘোষণা দিয়ে তারা মুসল্লিদের মারধর ও হুমকির মুখে রাখছে।

​অভিযোগকারী মোঃ কাউছার দেওয়ান জানান, বিবাদীরা ইতিমধ্যেই পাইপলাইন বসানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি মসজিদের নিকটে জড়ো করেছে এবং মসজিদের দেওয়াল সংলগ্ন মাটি খুঁড়তে শুরু করেছে। স্থানীয় মুসল্লিরা পুনরায় বাধা দিতে গেলে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

​জানা গেছে, বিবাদীদের বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে ইতিমধ্যেই স্থানীয় কয়েকটি মাদ্রাসা কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হলে তারা বিবাদীদের বিরত থাকার অনুরোধ জানান। কিন্তু বিবাদীরা সেই অনুরোধ উপেক্ষা করে অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

​এ বিষয়ে মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। মুসল্লি ও এলাকাবাসী অবিলম্বে এই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102