বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯২ 🪪
শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে ক্লাস রুমের পাশে শিরোনামে বইমেলা শুরু হয়েছে। তিন দিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে কৈশোর তারুণ্যে বই। 
বিদ্যানিকেতন হাইস্কুলে তিনদিনের  বই মেলায় অংশ গ্রহণ করছে অ‍্যাডর্ণ, সময় , ইকরিমিকরি, জাগৃতি , অনুপম , অনন্যা , কাকলী প্রকাশনী প্রকাশনা প্রতিষ্ঠান । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈশোর তারুণ্যে বইয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তুষার আবদুল্লাহ, প্রকাশক মিলন কান্তি দে,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি,পরিচালনা পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফরোজা আক্তার লিমা ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মন ও চিত্তের বিকাশের জন্য বই  পড়তে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তারা বলেন একটা বই একজন শিশু কিশোরের মন মানসিকতার পরিবর্তন করতে পারে। বিদ্যানিকেতন হাই স্কুল বই মেলার মাধ্যমে শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102