সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন বন্দরে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত, মহানবীর আদর্শেই মিলবে মুক্তি: আল্লামা বাহাদুর শাহ্ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীর সঙ্গে ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোহাগের সৌজন্য সাক্ষাৎ এস. আলম রাজীবের উদ্যোগে নানা বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী পালন ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান  নারায়নগঞ্জে বিদ্যানিকেতন ক্লাস রুমের পাশে বইমেলা শুরু নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ইডি কর্মচারী সামিয়ার দাপট: জিম্মি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা

বন্দরে নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারের পাশে মহানগরী জামায়াত, ওসির সঠিক ভাবে দায়িত্ব পালনে আহবান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১০৩ 🪪
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দ।
​রবিবার (২৩ আগস্ট) সকালে বন্দর শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের বাসভবনে যান নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং পরে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন।
​পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “সমাজে অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলে এবং সত্যের সংগ্রামে যারা জীবন দেন, তারা কখনো মরেন না। তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব।”
​অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন। বক্তব্যকালে জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে কুখ্যাত ‘সিফাত বাহিনী’র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঠিকভাবে দায়িত্ব পালন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
​এ সময় মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমীর ফজলুল হাই জাফরী, মাওলানা মুফতী  আতিকুর রহমান, থানা সেক্রেটারি কাজী মামুন, জহুরুল ইসলাম ও সাবেক থানা আমীর শহিদুল ইসলামসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102