সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ বা সুবিধাবাদী ব্যক্তিকে দলের মনোনয়ন দেওয়া হবে না: এড.সাখাওয়াত 

মাহে রমজান আত্মশুদ্ধির মাস: মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ 🪪
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, মাহে রমজান হচ্ছে মুমিনের জন্য নিজেকে গড়ার মাস। এই মাসকে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং প্রকৃত আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করতে হবে।
​মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার চানমারি ধানসিড়ি আবাসিক এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা যদি আমরা ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগাতে পারি, তবেই একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা সম্ভব। তিনি সকলকে তাকওয়া অর্জনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর ​মাওলানা মইনুদ্দিন আহমাদ।
​এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন,সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
​অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ধানসিড়ি আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102