শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

সিদ্ধিরগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার রুহুল-সাজ্জাদের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জ-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সিদ্ধিরগঞ্জে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা রুহুল ও সাজ্জাদের নেতৃত্বে ৬ নম্বর ওয়ার্ডে এই প্রচারণা কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগটি পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে।
এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। প্রচারণায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় নির্বাচনী আমেজকে আরও উজ্জীবিত করে তোলে।

গণসংযোগকালে নেতারা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। তারা আগামী নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারাও জানান, দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত প্রচারণা দেখে তারা উৎসাহিত। নির্বাচনে ভোটের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে প্রস্তুত বলেও জানান তারা।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য জুয়েল রানা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো:হাসান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান,
কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদ, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা স্বপন,মাসুদ রানা, সৈকত, যুবদল নেতা জহিরুল ইসলাম বাবু, সেলিম, ৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মামুনুর রশিদ রাব্বি, থানা ছাত্রদল নেতা, সিফাত, জনি, সাব্বিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102