শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে: ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ 🪪

আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে তাদের সুস্পষ্ট রায় দেবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে পরিবর্তনবিহীন কোনো অবস্থান নেওয়া সম্ভব নয়। ‘হ্যাঁ’ ভোট মানে পরিবর্তনের পক্ষে মত দেওয়া, আর ‘না’ ভোট মানে স্থবিরতা।”

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ভূইগড় কাজীপাড়া এলাকায় গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে আয়োজিত এক জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “আমরা লক্ষ্য করেছি, সমাজের প্রতিটি স্তরের মানুষ—মসজিদের ইমাম থেকে শুরু করে শিক্ষক ও সাধারণ পেশাজীবী সবাই একমত যে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্নতর। গত ১৭ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে যাওয়ার সংস্কৃতি আমরা দেখেছি। তবে এখন সেই পরিস্থিতির অবসান ঘটেছে।”

নির্বাচনী পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এবারের ভোট হবে আনন্দমুখর। মানুষ কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রার্থীদের অবাধ প্রচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তবে নির্বাচিত প্রতিনিধিদের মনে রাখতে হবে, ক্ষমতায় যাওয়া মানেই ৫ বছর ইচ্ছেমতো দেশ চালানো নয়; প্রকৃত ক্ষমতা সবসময় জনগণের হাতেই থাকতে হবে।”

ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো ওত পেতে আছে। তারা সুযোগ পেলেই ফিরে আসতে চায়। আর সে কারণেই ওসমান হাদির মতো যোদ্ধাদের তারা বাঁচতে দিতে চায় না। কিন্তু জনগণের সচেতনতা তাদের রুখে দেবে।”

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো. মোশাররফ হোসেন, মো. আবুল কালাম, মাওলানা কবির আহমেদ, সজল চক্রবর্তী ও কাজী মাঈন উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি এনামুল হক এবং সমসাময়িক প্রেক্ষাপটে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং দেশের সংস্কার প্রক্রিয়ায় শামিল হতে সকলের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102