শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন  সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই: হাফেজ আবদুল মোমিন নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সির বদলির আদেশ প্রত্যাহার চেয়ে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন জেলাবাসী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপনের শ্রদ্ধা ও শুভেচ্ছা মাদক ও কিশোর গ্যাং  সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার

আমরা সবাই বাঙ্গালী, এটাই আমাদের বড় পরিচয় -শামীম ওসমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৪ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলিম এটা দেখার বিষয় না। এ দেশে যতটুকু অধিকার জাতির পিতার কন্যা শেখ হাসিনার আছে, যতটুকু অধিকার আমার আছে, ততটুকু অধিকার আপনাদেরও আছে। কারণ দেশটা আমাদের সবার। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, অশুভ শক্তি সবসময় থাকবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো অশুভ শক্তি মোকাবিলা করতে। যাতে করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য।

শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ই সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ২নং রেল গেট থেকে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উৎযাপন পরিষদের সার্বিক ব্যাবস্হপনায় এ বনার্ঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

এ সময় জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক শিপন সরকার শিপনের সঞ্চালনায় উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা সহ প্রমুখ।

শামীম ওসমান আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের ছিলাম সেটা বিষয় ছিলো না, বিষয় ছিলো আমরা সবাই বাঙ্গালি। আর এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। বাংলাদেশের কোথায় কি হবে জানি না, তবে নারায়ণগঞ্জে সাম্প্রদায়ীকতার ছড়ায়নি, ছড়াবেও না। এ জেলার মতো পাশাপাশি কবরস্থান, শ্মশান ও খৃষ্টানদের কবরস্থান বাংলাদেশে আর কোথাও নাই। আমরা মৃত্যুর আগেও একসাথে আছি, মৃত্যুর পরেও একসাথে থাকবো।

তিনি আর বলেন, ‘যে কোন শক্তিকে মোকাবেলা করার জন্য আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আমি মনে করি, ইসলাম ধর্মের প্রথম কাজ আরেকটি ধর্মকে সম্মান করা। যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করে, ইসলাম কখনো তাদেরকে সমর্থন করে না

তিনি আরও বলেন, ‘আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ একটি অসম্প্রদায়ীক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এখন যেমন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আগামীতেও দাঁড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশকে কেউ মাথা নিচু করাতে পারবে না। আমার বিশ্বাস জয় আমাদের হবেই, কারণ আমরা বীরের জাতি।
বক্তব্য শেষে অতিথিদের নিয়ে সনাতনধর্মক্তালম্বী ও ভক্তবৃন্দ,
নগরীর ২নং রেল গেট এলাকা থেকে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বর হয়ে আবার একি স্হানে এসে অনুষ্ঠানের সম্পাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102