বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস

২০২৬ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্পন্সর সোনারগাঁওয়ের সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ 🪪
২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ রাজশাহী ওয়ারিয়র্স ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন সোনারগাঁওয়ের সন্তান ও এ ওয়ান সলিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা।
খেলাধুলাপ্রিয় উদ্যোক্তা হিসেবে পরিচিত সোহেল রানা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে টেপ বল ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হচ্ছে।
স্পন্সর হওয়ার বিষয়ে জানতে চাইলে সোহেল রানা বলেন,“এই পর্যন্ত পৌঁছানোর পেছনে আমার প্রিয় সোনারগাঁওবাসীর ভালোবাসা ও দোয়ার বড় ভূমিকা রয়েছে। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সোনারগাঁওয়ের নাম সারা বাংলাদেশে তুলে ধরাই তাঁর লক্ষ্য। এ জন্য সোনারগাঁওয়ের শুভাকাঙ্ক্ষী ও সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
স্থানীয় ক্রীড়ামোদী ও শুভানুধ্যায়ীদের মতে, বিপিএলের মতো বড় আসরে সোনারগাঁওয়ের একজন শিল্পপতির সম্পৃক্ততা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ের খেলাধুলা আরও গতিশীল হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102