বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব

ধানের শীষের ঝান্ডাধারীদের মধ্যে কোনো বিভক্তি নেই: অ্যাড. আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪১১ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়ার কারিগর তারেক রহমান দেশে ফিরছেন। দল আমাকে আস্থায় নিয়ে মনোনয়ন দিয়েছে। আমাদের প্রতীকে কোনো বিভক্তি নেই, আমরা সবাই ধানের শীষের ঝান্ডাধারী। নবীন ও প্রবীণদের সমন্বয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বো।’

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নগরীর নবীগঞ্জ কদম রসুল দরগাহে শুকরিয়া দোয়া মাহফিল শেষে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট কালাম বলেন, ‘বিগত ১৭ বছরপ মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা অতীতে উন্নয়নের প্রমাণ দিয়েছি, ভবিষ্যতেও দেব। আমার বয়স হয়েছে, তাই নবীনদের এখন গুরুদায়িত্ব নিতে হবে।’

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহম্মেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102