বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

বন্দরে স্কুলছাত্রী আলিফার নির্মম মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এড. সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর উদ্ধার হওয়া স্কুলছাত্রী আকলিমা আক্তার আলিফার (১৩) বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তিনি তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় নিহতের বাড়িতে ছুটে যান। সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সাখাওয়াত হোসেন খান নিহতের শোকসন্তপ্ত মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের গভীর সমবেদনা জানান।

ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকা থেকে পুলিশ আলিফার মরদেহ উদ্ধার করে। এর আগে গতকাল রবিবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির অদূরেই মিললো এই কিশোরীর নিথর দেহ।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “১৩ বছরের একটি শিশুর এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে যেন প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।”

এ সময় তিনি আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে ভুক্তভোগী পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দড়ি সোনাকান্দা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102