শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নগরীর ১১নং ওয়ার্ডে মাসুদুজ্জামানে নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাষ্ট্র কাঠামো মেরামতের প্রচারপত্র বিতরণে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে এ কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয় এবং ৩১ দফার বিভিন্ন দিক স্থানীয় জনগণের সামনে তুলে ধরা হয়। গণসংযোগটি শুরু হয়ে ১১ নং ওয়ার্ড এলাকা প্রদক্ষিন করে। স্থানীয় দোকানপাট, বাজার এলাকা, গণজমায়েতস্থল এবং পথচারীদের সাথে দলের নেতাকর্মীরা কথা বলেন। এতে স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।কার্যক্রম চলাকালে গণসংযোগে অংশগ্রহণকারী স্থানীয়রা তাদের দৈনন্দিন সমস্যা, অবকাঠামোগত ঘাটতি, বাজার ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, কিশোরদের ক্রীড়া সুবিধার অভাব, নিরাপত্তাজনিত উদ্বেগসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

“নারায়ণগঞ্জের ১১ নম্বর ওয়ার্ডে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, বড় মসজিদ ও সংলগ্ন এলাকাতেই তার পূর্বপুরুষেরা বসবাস করতেন এবং এখানেই তার শিকড় প্রোথিত। সেই কারণেই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে এই এলাকায় বিশেষভাবে গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা জনসাধারণের কাছে তুলে ধরেন এবং তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা জানান। মাসুদুজ্জামান আরও বলেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই ৩১ দফা র ভিত্তিতেই গড়ে উঠবে। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই বাস্তবায়িত হবে। তিনি এ লক্ষ্যে এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।”

আজকের রাষ্ট্র-কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা প্রচারের গণসংযোগ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এলাকাজুড়ে জনসমাগম থাকলেও ছোটখাটো যানজট ছাড়া উল্লেখযোগ্য কোনো সমস্যা দেখা যায়নি।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102