শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

মনোনয়ন পেয়ে সাবেক এমপি আবুল কালামের বাসায় ছুটে গেলেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫১ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়ে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায় ছুটে গিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাখাওয়াত নিজেই। পরে তিনি ঢাকার নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে দেখা করতে যান। সন্ধ্যায় নিজ এলাকায় ফিরলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর অ্যাডভোকেট সাখাওয়াত প্রথমে ছুটে যান এ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের ব্যক্তিগত কার্যালয়ে। তবে বাবুল কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। ফলে বাবুলের সাথে দেখা হয়নি তার। পরে তিনি সেখান থেকে সোজা চলে যান কালীবাজারেরর সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের বাসায়। সেখানে অ্যাভোকেট সাখাওয়াতকে নানা পরামর্শসহ মিষ্টিমুখ করার সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। পরে তিনি বলেন, ‘আমরা সবাই এক পরিবারের লোক।’ বাহিরে হলো রাজনীতি আর বাসায় হলো সামাজিকতা।

তবে দলীয় প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াতকে তিনি সমর্থক করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব তিনি অনেকটা এড়িয়ে যান।
তবে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বলেন, ভাই (কালাম) যেহেতু বলছে আমরা সবাই এক পরিবারের লোক। সেহেতু সেখানে আর কোন কথা থাকেনা। তিনি সাখাওয়াতকে সমর্থন না দিলেতো এ কথাটি বলতেন না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102